আশ্রয়কেন্দ্রে ছুটছে উপকূলবাসী

মোংলা প্রতিনিধি

সারাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ ধেয়ে আসছে উপকূলের দিকে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এমন

2023-11-17T15:13:48+00:00
2023-11-17T15:13:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আশ্রয়কেন্দ্রে ছুটছে উপকূলবাসী
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩:১৩ পিএম 
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ ধেয়ে আসছে উপকূলের দিকে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মোংলা শরণখোলা, ও মোরেলগঞ্জের উপকূল এলাকার বাসিন্দারা। সকাল থেকেই মোংলা উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে উপকূলীয় এ এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস অব্যাহত ছিল। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ফুট পানির উচ্চতা বেড়েছে।

উত্তর বঙ্গোপসাগর, গভীর সাগর ও সুন্দরবন উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহ নিরাপদে আশ্রয় নিয়েছে। তবে বেশকিছু মাছ ধরার ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে এখন সাত নম্বর সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিতে বলা হয়েছে।

তিনি জানান, আশ্রয়কেন্দ্র শুকনো খাবার ও পানির ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে। এ ছাড়া এক হাজার ৯২০ জন সিপিসি সদস্য এবং রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫০০ সদস্য উপকূলে কাজ শুরু করেছেন। এর পাশাপাশি বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।

দুর্যোগ মোকাবিলায় জেলায় নগদ ৯ লাখ টাকা, ৬৫০ মেট্রিক টন চাল ও ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এ উপজেলায় ১০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: