পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজ ডুবি

মোংলা প্রতিনিধি

সারাদেশ

মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকার চরের

2023-11-17T16:03:17+00:00
2023-11-17T16:06:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজ ডুবি
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৪:০৩ পিএম  আপডেট: ১৭.১১.২০২৩ ৪:০৬ পিএম
পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজ ডুবি
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় বন্দরের মুল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাতার দিয়ে কুলে উঠে যায়।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর চরে আটকে তলা পেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এম ভি প্রিন্স অব ঘষিয়াখালী। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক মোঃ বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে 'এম ভি প্রিন্স অব ঘষিয়াখালী' যশোরের নওয়াপাড়া উদ্দেশ্যে রওনা হয়। এরপর শুক্রবার সকালে পশুর নদীর পূর্ব পাড়ের অংশের ডুবে চরে আটকে যায় জাহাজটি। 

জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি যথাসম্ভব বাচাতে মাস্টার দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পিছনের অংশ দেখা গেলেও মূলত জোয়ারের সময় ডুবে থাকছে বাকি বেশির ভাগ অংশই। জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ তাৎক্ষণিক সাতরিয়ে কুলে উঠতে সক্ষম হয়েছেন। তবে ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ মেট্রিক টন জ্বালানী কয়লা রয়েছে। 

জাহাজ মালিক বশির হোসেন বলেন, তলা ফেটে গেলে জাহাজের মাস্টার দ্রুত চালিয়ে জাহাজটি চরকানার চরে উঠিয়ে দেন। এতে জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: