র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম রুবেল

2023-11-17T17:12:33+00:00
2023-11-17T17:12:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
অটো চালানোর আড়ালে অটোতে হেরোইন পাচার
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৫:১২ পিএম 
র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম রুবেল (৪০)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারী এলাকার বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১৩৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় একটি অটোরিকশা জব্দসহ রুবেলকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৫ আরও জানিয়েছেন, রবিউল ইসলাম একজন মাদক কারবারি। পেশায় অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, র‌্যাবের দায়ের করা মামলায় রবিউল ইসলাম রুবেলকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদক কারবারি  হেরোইন পাচার  যুবক গ্রেফতার  চাঁপানবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: