হাওরে নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ মা‌ঝির লাশ উদ্ধার

কি‌শোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা থেকে নদী‌তে পড়ে গি‌য়ে নি‌খোঁজের এক দিন পর মো. র‌য়েচ মিয়া (৪৫) নামে এক মা‌ঝির মর‌দেহ উদ্ধার

2023-11-17T17:49:20+00:00
2023-11-17T17:55:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হাওরে নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ মা‌ঝির লাশ উদ্ধার
কি‌শোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৫:৪৯ পিএম  আপডেট: ১৭.১১.২০২৩ ৫:৫৫ পিএম
হাওরে নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ মা‌ঝির লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা থেকে নদী‌তে পড়ে গি‌য়ে নি‌খোঁজের এক দিন পর মো. র‌য়েচ মিয়া (৪৫) নামে এক মা‌ঝির মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস। রয়েচ মিয়া জেলার ইটনা উপ‌জেলার নয়ানগর নতুনহাটি গ্রা‌মের মৃত মালেক মিয়া ছেলে।

শুক্রবার (১৭ নভেম্বর) বি‌কে‌লে উপজেলার নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিল এলাকা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। ইটনা থানার ওসি মো: জা‌কির রাব্বানী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে ‌নৌকা থে‌কে পা‌নি‌তে প‌ড়ে নি‌খোঁজ হন ওই মা‌ঝি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আতপাশা বাজার নদীর খেয়া ঘাটের মাঝি মো. রয়েচ মিয়া প্রতিদিনের ম‌তো খেয়া পারাপার শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত্র  ৯টার দিকে বাড়িতে ফির‌ছি‌লেন। পথে নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলের প্রবেশ পথে মাছ ধরার বাধের সাথে ধাক্কা খেয়ে নদীর পানিতে পড়ে যান তি‌নি। 

খবর পেয়ে পু‌লি‌শের এলংজুরী ইউনিয়ন বিট অফিসার এসআই (নিঃ) মো. আ. আলীম ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনাস্থলে যান। খবর পাঠা‌নো হয় ফায়ার সার্ভিস‌কে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবির দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু ক‌রে।

প‌রে শুক্রবার বি‌কেল তিনটার দি‌কে ঘটনাস্থল থে‌কে কিছুটা দূ‌রে তার মর‌দেহ খোঁজে পায় ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কিশোরগঞ্জ-মিঠামইন  হাওর  নি‌খোঁজ মা‌ঝি  লাশ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: