যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে চার নারী সদস্য আটক

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

2023-11-17T18:11:55+00:00
2023-11-17T18:11:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে চার নারী সদস্য আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৬:১১ পিএম 
যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে চার নারী সদস্য আটক
পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারী নারী সদ্যরা সকলেই ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানাতে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানাতে একটি মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হলো- ব্রাক্ষণবাড়িয়া জেলা নাসির নগর থানার দৌলতপুর গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), মো. রুবেলের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মো. মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলাতে বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানান পুলিশ।

পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামে এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশন এলাকাতে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী মো. জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। সে সময় ছিনতাইকারীরা পরিকল্পিত ভাবে ওই চারজন একই ইজি বাইকে উঠে বসেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী পাবনা সদর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতায়ের ঘটনা শিকার করেছেন। এদিকে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পাবনা  যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাই  ছিনতাইকারী চক্র  নারী সদস্য আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: