ভোলার মনপুরায় মেঘনায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মেঘনা নদীর ২টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারটিতে থাকা তিন জেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রলার ডুবির ঘটনা উপজেলা নির্বাহী অফিসার মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারকে অবহিত করলেও উদ্ধার কাজে সহযোগিতা করতে আসেনি কোস্টগার্ড।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা হাজিরহাট ইউনিয়নের দাসের হাট নামক স্থানে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্থানীয় জেলেদের একটি ট্রলারসহ ৬ জেলেকে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে জেলেদের সঙ্গে কথা বলেন। উদ্ধার হওয়া ২ জেলের অবস্থা খারাপ হলে তাদেরকে মনপুরা হাসপাতোলে ভর্তি করানো হয়েছে।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পরিষদের চেয়াম্যান আলহাজ্ব অলিউল্ল্যাহ কাজল এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনা ঘটলেও কেউ নিখোঁজ নেই। ঘটনাস্থল পরিদর্শন দুর্ঘটনা কবলিত ট্রলারগুলো উদ্ধারে কাজ চলছে।
এব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, মেঘনায় ডুবে যাওয়া জেলেদের খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি। জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে না পেয়ে স্থানীয় ৬ জেলেকে পাঠিয়ে ডুবে যাওয়া ৩ জেলেকে উদ্ধার করি। বর্তমানে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবে যাওয়া জেলেরা সবই ভালো আছেন।
সময়ের আলো/আরআই