ঘূর্ণিঝড় মিধিলি: রামগতিতে অর্ধশতাধিক নৌকা ও ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতির মেঘনার নদীর তীরে থাকা অর্ধশতাধিক মাছ ধরার ছোট নৌকা বিধ্বস্ত হয়েছে। এসময় বেশ কয়েকটি নৌকা

2023-11-17T21:49:47+00:00
2023-11-17T21:49:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘূর্ণিঝড় মিধিলি: রামগতিতে অর্ধশতাধিক নৌকা ও ঘরবাড়ি বিধ্বস্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৯:৪৯ পিএম 
ঘূর্ণিঝড় মিধিলি: রামগতিতে অর্ধশতাধিক নৌকা ও ঘরবাড়ি বিধ্বস্ত
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতির মেঘনার নদীর তীরে থাকা অর্ধশতাধিক মাছ ধরার ছোট নৌকা বিধ্বস্ত হয়েছে। এসময় বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নৌকাগুলো মানতা সম্প্রদায়ের, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে ঝড়ের তাণ্ডবে ওই এলাকার অন্তত ২০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন বলেন, বেদে সম্প্রদায়ের লোকেরা নদীর তীরে ছোট ছোট নৌকা রেখে সেগুলোতে বসবাস করে। ওই নৌকা দিয়ে তারা মাছ শিকার করে। ঝড়ের তাণ্ডবে বেশ কিছু নৌকা ডুবে গেছে, আবার বেশ কিছু নৌকা ভেঙে গেছে। সবমিলিয়ে অর্ধশতাধিক নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি বলেন, আমার এলাকায় ১৫ থেকে ২০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। তবে পুরোপুরি তথ্য এখনো হাতে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। কিছু গাছপালাও উপড়ে পড়েছে।

রামগতি নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বলেন, ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নৌকাতে কোন লোকজন ছিল না। তাই কোন প্রাণহানির খবর পাইনি। ঝড়ে নদীর তীরে থাকা একটি মামলায় আমাদের জব্দকৃত একটি নৌকা ডুবে গেছে।

এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে কথা বলা যায়নি।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: