পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুতে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফখরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে সেতুতে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
সময়ের আলো/আরআই