দিনাজপুরে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ: গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা

2023-11-18T15:19:02+00:00
2023-11-18T15:19:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ: গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩:১৯ পিএম 
দিনাজপুরে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ: গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ঘুঘুরতালী বাজারে এ মানববন্ধন পালন করে মহিলা পরিষদ। মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক ও থানার ওসি বজলুর রশীদ অংশ নিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। 

এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, চিরিরবন্দর উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ধর্ষণের শিকার তরুণীর পরিবারসহ জনসাধারণ। 

বক্তারা বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাশালী হোক, যেন আইনের চোখ ফাঁকি দিয়ে পার না পায়। তাদের দ্রুত গ্রেফতারসহ এমন শাস্তির দাবী জানান, যেন সেই শাস্তি দেখে অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ঘুঘুরাতালী থেকে তুলে নিয়ে প্রেমিককে আলাদা করে সংঘবদ্ধ ধর্ষণ করে ধানক্ষেতে ফেলে রাখে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বোন বাদী হয়ে একটি মামলা করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ  গ্রেফতার  বিচার  মানববন্ধন  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: