বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুন্না (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। নিহত মুন্না

2023-11-18T17:03:13+00:00
2023-11-18T17:03:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৫:০৩ পিএম 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুন্না (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। নিহত মুন্না দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকীর বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সদর উপজেলার রামডুবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু একজনের হয়। এতে আহত হয়েছে ৩ জন। 

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে জানান, দিনাজপুর-রংপুর মহাসড়কের রামডুবি এলাকায় সড়কে দুইটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় সফর সঙ্গী নামের একটি যাত্রীবাহী বাস। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন। আহত তিন জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাস ফেলে চালক ও হেলপার পালিয়েছে বলে জানান ওসি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাস-মোটরসাইকেল সংঘর্ষ  নিহত  আহত  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: