ঝড়ে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া গাছ কাটতে গিয়ে চাপা লেগে মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত

2023-11-18T19:15:58+00:00
2023-11-18T19:15:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড়ে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম 
ঝড়ে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া গাছ কাটতে গিয়ে চাপা লেগে মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোনালী ব্যাংকের পেছনে মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির হাওলাদার উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঝড়ের কারণে ভ্যানচালক মো. হাদি প্যাদার ঘরের উপর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। শনিবার (১৮ নভেম্বর) সকালে হেলে পড়া ওই গাছটি কাটতে যান শ্রমিক নাসির হাওলার। একপর্যায়ে ওই রেইনট্রি গাছ ও অপর একটি নারিকেল গাছের সঙ্গে চাপা পড়েন তিনি। পরে দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশনের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করেন।

দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃত ঐ শ্রমিকের মরদেহ উদ্ধার করে গাছ থেকে নামিয়ে আনে।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঘূর্ণিঝড় মিধিলি  উপড়ে পড়া গাছ  শ্রমিকের মৃত্যু  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: