ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে ইঞ্জিন বিকল কক্সবাজার গভীর সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

2023-11-18T22:32:10+00:00
2023-11-18T22:32:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১০:৩২ পিএম 
ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে জীবিত উদ্ধার
ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে ইঞ্জিন বিকল কক্সবাজার গভীর সাগরে ভাসতে থাকা  ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যান। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। 

ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, ইনানী ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রম ‘অপারেশন সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর অধিনায়ক ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ২১ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

তাদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান  এবং খাবার সরবরাহ শেষে কূলে এনে ফিশিং বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রলারের ইঞ্জিন বিকল  জেলে উদ্ধার  কোস্ট গার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: