শ্রীপুরে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি,

সারাদেশ

সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে

2023-11-19T04:39:06+00:00
2023-11-19T04:39:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি,
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪:৩৯ এএম 
শ্রীপুরে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল
সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে গাজীপুরের  শ্রীপুরে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১ নং সি এন্ড বি বাজার আসপাডা এলাকায় মশাল মিছিল করে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি  ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের ১ন্য সিএন্ডবি বাজার আসপাডা মোড় থেকে ২ নং সিএন্ডবি বাজার প্রদক্ষিণ করে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান মশাল মিছিলের নেতৃত্ব দেন।

অন্যান্যর মধ্যে মশাল মিছিলে উপস্থত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার আলম, সদস্য সচিব সজীব আহমেদ প্রমুখ । পরে ২ নং সিএন্ডবি বাজারে সংক্ষিপ্ত পথসভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় উপস্থিত জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিল কারীরা মশাল ও লাঠি ফেলে মহাসড়ক ত্যাগ করে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মশাল ও লাঠি সরিয়ে ফেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এফ এম  নাসিম বলেন, বিএনপির মশাল মিছিলের খবর পেয়ে সাথে সাথেই  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলিছকারীরা মাশাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: