সিংড়ায় হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে মশাল মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলা

2023-11-19T10:18:57+00:00
2023-11-19T10:18:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১০:১৮ এএম 
সিংড়ায় হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল
তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে মশাল মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলা  পৌর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টায় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নির্দেশনায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া-জোলারবাতা এলাকায় এ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, উপজেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, বিএনপি নেতা চয়েন উদ্দিন, রুস্তম, স্বেচ্ছাসেবক দল নেতা নিশান, যুবদল নেতা শিপন, সোহেল, তারেক, ছাত্রদল নেতা শাকিল, রনি প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: