হরতালের সমর্থনে পাবনায় দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এসময় ২টি গাড়ি ভাংচুর

2023-11-19T12:40:53+00:00
2023-11-19T12:40:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
হরতালের সমর্থনে পাবনায় দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম 
হরতালের সমর্থনে পাবনায় দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এসময় ২টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

এদিন মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় বড় বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভাংচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটায় তারা।

এর আগে শহরের বাঁশবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: