ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ফাইভ স্টার ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় কাজী সবুজ (২৭) নামের এক চালকের মৃত্যু। রোববার (১৯

2023-11-19T17:27:26+00:00
2023-11-19T17:27:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:২৭ পিএম 
ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালকের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ফাইভ স্টার ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় কাজী সবুজ (২৭) নামের এক চালকের মৃত্যু। রোববার (১৯ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সবুজ পাবনার সুজানগর উপজেলার  সৈয়দপুর গ্রামের কাজী দুলু ছেলে।

নিহতের ভাই কাজী সোহাগ জানায়, রাত ১১ টার দিকে এস্কেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো। সেসময় দুর্ঘটনাবশত মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনা  চালকের মৃত্যু  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: