হোমনায় নদী থেকে জেলের ভাসমান মরদেহ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় নদী থেকে হারাধন দাস (৬০) নামের এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) উপজেলার মনিপুর

2023-11-22T18:28:20+00:00
2023-11-22T18:28:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হোমনায় নদী থেকে জেলের ভাসমান মরদেহ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:২৮ পিএম 
হোমনায় নদী থেকে জেলের ভাসমান মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় নদী থেকে হারাধন দাস (৬০) নামের এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) উপজেলার মনিপুর বাজারের পাশের তিতাসের শাখা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় হোমনা থানা পুলিশ। উদ্ধার মরদেহটি উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত লোরন দাসের ছেলে। 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হারাধন দীর্ঘ দিন যাবত হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। তিনি বুধবার (২২ নভেম্বর) ভোরে জাল দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে উপজেলার মনিপুর বাজারের পাশের তিতাসের শাখা নদীতে গিয়েছিলেন। সকালে আশেপাশের লোকজন নদীতে গোসল করতে গিয়ে মৃতদেহটি ভাসতে দেখেন। এমন খবর পেয়ে তার স্বজনরা নদীতে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে থানায় খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘরমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান, হারাধন অত্যন্ত দরিদ্র ছিলেন। মাছ শিকার করেই তার পরিবারের জীবিকা নির্বাহ হতো। তার ছেলে-মেয়েরা জানায় তার কোনো শত্রু ছিল না। তার হার্টের অসুখ ছিল। ছেলেমেয়ে এবং সম্প্রদায়ের লোকজনের আর্জিতে সৎকারের জন্য মরদেহটি বিকালে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। 

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, পরিবারের লোকজনের কাছে জানতে পরি আগে থেকে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছেন। কয়েকদিন ধরেই তার বুকে ব্যথা হতো। বুধবার তিনি মাছ শিকারে গিয়ে নদীতে মারা গেছেন। হয়তো সেখানেই তার হার্ট অ্যাটাক হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এতে কারও কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য হারাধনের মরদহেটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হোমনায় নদী  জেলের ভাসমান মরদেহ  উদ্ধার  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: