পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমান, স্বামীর আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের সখিপুর থানায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী কালিমুদ্দিন হাওলাদার (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। আত্মহত্যার

2023-11-22T19:59:33+00:00
2023-11-22T19:59:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমান, স্বামীর আত্মহত্যা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৭:৫৯ পিএম 
পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমান, স্বামীর আত্মহত্যা
শরীয়তপুরের সখিপুর থানায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী কালিমুদ্দিন হাওলাদার (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। আত্মহত্যার খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে কলিমুউদ্দিনের মরদেহ উদ্ধার করে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালিমুদ্দিন ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে স্ত্রী জুলিয়ার ঝগড়া হয়। পরে স্ত্রী ছেলেমেয়ে নিয়ে দেবরের বাড়িতে চলে যান। তার এক দিন পর ফাঁকা বাড়িতে রাতেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস নেন তিনি। এদিন সকালে বড় ছেলে ঘরে ঢুকে দেখতে পান বাবা কালিমুদ্দিন ঝুলে আছে। পরে স্বজনরা এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে মান-অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আরআই





  বিষয়:   পারিবারিক কলহ  স্ত্রীর উপর অভিমান  স্বামীর আত্মহত্যা  শরীয়তপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: