নওগাঁর বদলগাছী থেকে ফেন্সিডিলসহ আজিজার রহমান (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজার রহমান জয়পুরহাট সদর উপজেলা বিল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার (২২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আজিজার রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন বামনপাড়া নামক এলাকা থেকে র্যাব একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক করে। আটকের পর আসামির কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়।
সময়ের আলো/আরআই