সিলেটে ছাত্রলীগ কর্মী খুন: কাউন্সিলরসহ ১০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান হত্যার ঘটনায় সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ

2023-11-22T23:24:57+00:00
2023-11-22T23:24:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে ছাত্রলীগ কর্মী খুন: কাউন্সিলরসহ ১০ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১:২৪ পিএম 
সিলেটে ছাত্রলীগ কর্মী খুন: কাউন্সিলরসহ ১০ জনের নামে মামলা
সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান হত্যার ঘটনায় সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুসহ ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের পিতা ফটিক মিয়া বাদী হয়ে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ মামলা করেন। 

সিলেট নগরীর টিবিগেইটে ছাত্রলীগের গ্রুপিংয়ের গত সোমবার রাতে তাকে কোপালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত আরিফ হাসান সিলেট নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকার ফটিক মিয়ার ছেলে ও সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। 

আধিপত্য বিস্তার নিয়ে নগরীর শাহীঈদগাহ টিবিগেইট ও বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাত ১২টার দিকে টিবিগেইট এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা আরিফের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় আরিফকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আইসিইউতে ভর্তির পর রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের বাম হাত, উরু ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ২৩টি আঘাত রয়েছে। এর মধ্যে নতুন ২০টি ও ২/৩ দিনের পুরনো ৩টি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী ডাক্তার সহকারী অধ্যাপক শামসুল ইসলাম। 

এদিকে হত্যাকাণ্ডের পর সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাচ্চু মিয়ার ছেলে রণি ও কামাল আহমদের ছেলে মামুন মজুমদারকে আটক করে পুলিশ। 

সময়ের আলো/আরআই








  বিষয়:   অভ্যন্তরীণ দ্বন্দ্ব  ছাত্রলীগ কর্মী খুন  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: