করোনার পর চীনে এবার রহস্যময় ‘নিউমোনিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলে শিশুরা রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্তের বিষয়ে বেইজিংয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ নভেম্বর) জাতিসংঘের

2023-11-23T16:16:02+00:00
2023-11-23T16:16:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
করোনার পর চীনে এবার রহস্যময় ‘নিউমোনিয়া’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম 
চীনের উত্তরাঞ্চলে শিশুরা রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্তের বিষয়ে বেইজিংয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ডব্লিউএইচও উল্লেখ করেছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন চলতি মাসের শুরুতে একটি সংবাদ সম্মেলনে বলেছিল, শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এর জন্য কোভিড -১৯ ব্যবস্থা তুলে নেওয়া এবং কেবল কোভিড -১৯ নয়, ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া (একটি সাধারণ ব্যাকটিরিয়া সংক্রমণ যা সাধারণত শিশুদের প্রভাবিত করে) এর মতো রোগজীবাণুগুলোর বিস্তারকে দায়ী করা হয়।

এর আগে প্রোমেড নামের একটি অনলাইন মেডিকেল কমিউনিটি ২০১৯ সালের শেষের দিকে উহানে ছড়িয়ে পড়া একটি অজানা অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিল, যা পরবর্তীতে কোভিড-১৯ এ পরিণত হয়েছিল।

তাইওয়ানের সংবাদমাধ্যম এফটিভি নিউজ জানিয়েছে, বেইজিং, লিয়াওনিং এবং উত্তরাঞ্চলের অন্যান্য স্থানে শিশুদের হাসপাতালগুলো অসুস্থ শিশুদের ভিড়ে ভরে গেছে। এ নিয়ে অভিভাবকরা প্রশ্ন তুলছেন, কর্তৃপক্ষ মহামারী ধামাচাপা দিচ্ছে কিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে বলেছে, চীন যদি আরও বিস্তারিত তথ্য প্রদান করে, সেক্ষেত্রে এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারব আমরা।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   চীনের উত্তরাঞ্চলে  নিউমোনিয়ায় আক্রান্তে  স্বাস্থ্য সংস্থা  কোভিড-১৯ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: