মা-মেয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বকসিপুর ও

2023-11-24T18:32:24+00:00
2023-11-24T18:32:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মা-মেয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:৩২ পিএম 
মা-মেয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বকসিপুর ও চাদঁপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার চাঁদপুর গ্রামের তক্কেল আলীর ছেলে রফিক উদ্দিন ও মৃত আফিস বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামের হাসিনা খাতুন ও তার ৩ বছরের মেয়ে টফিকে নিয়ে এসে মাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর তাদের হত্যা করে। ওইদিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাগান্না ইউনিয়নের চৌকিদার সাধন দাস অজ্ঞাতদের আসামী করে সদর থানায় হত্যা মামলা হয়। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় শনাক্ত করে। 

সেই মামলায় চলতি মাসে আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রায়ের সময় আসামিরা পলাতক ছিলো। আদালত আসামিদের গ্রেফতারে ওয়ারেন্ট জারি করলে সদর থানার এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে। আজ (শুক্রবার) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মা-মেয়েকে হত্যা  মামলা  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি  গ্রেফতার  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: