মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল গফুর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল আরোহী শিহাবকে (২০)

2023-11-24T21:18:36+00:00
2023-11-24T21:18:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৯:১৮ পিএম 
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল গফুর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল আরোহী শিহাবকে (২০) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। 

নিহত আব্দুল গফুর ঈশ্বরদীর আড়মবাড়িয়া এলাকার মৃত হারেজ প্রামাণিকের ছেলে এবং আহত শিহাব পুঠিয়া উপজেলার নামাজগ্রাম বানেশ্বর গ্রামের ওসমান গণির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল গফুর বাই সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় লালপুর হতে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে উভয়ই আহত হন। পরে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন এবং শিহাবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মোটরসাইকেলের ধাক্কা  বৃদ্ধ নিহত  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: