মুন্সিগঞ্জের সিরাজদিখানে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের (ঢাবি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরা। শনিবার (২৫ নভেম্বর) উপজেলার পলাশপুর আশ্রয়ণ প্রকল্পের দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
‘অটুট থাকুক বন্ধন, বন্ধুরাই প্রাণের স্পন্দন’-এই স্লোগানকে ধারণ করে ‘২০০৭-০৮ শিক্ষাবর্ষ, ঢাকা বিশ্ব বিদ্যালয়’ নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
একাধিক সাবেক শিক্ষার্থী জানান, কম্বল বিতরণের সময় ঢাবির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও একই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানাসহ সাবেক শিক্ষার্থীদের আরও অনেকে উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দারা। তাদের সহযোগিতা করায় ঢাবির সাবেক শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।
কম্বল পেয়ে প্রকল্পের বাসিন্দা জমিলা বেগম বলেন, শীতের রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমাতে খুবই কষ্ট হয়। এই কম্বল গায়ে দিয়ে এখন থেকে শান্তিতে ঘুমাতে পারবো।
সাত্তার আলী নামের এক বৃদ্ধ বলেন, গরীবের কষ্ট কেউ বুঝতে চায় না। কম্বল পেয়ে সন্তানদের শীতের কষ্ট কমবে।
শীত বস্ত্র বিতরণকালে ২০০৭-০৮ এর সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাইফুর রহমান সাইফ, আব্দুল্লাহ আল বাকী রেজা, দিদার জাহিদ ভূঁইয়া, আনোয়ার মজিদ নাহিদ, রায়হান খান, মোঃ আলী আকবর, আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট শরীফ আহমেদ, নাফিজ, একরামুল হক অভি, সাদেকুর রহমান, মুনতাসীর করিম সৈকত প্রমুখ। সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজনে সার্বিক সহযোগিতা করা হয়।
সময়ের আলো/এম