শরীয়তপুরে অবাধে তোলা হচ্ছে বালু

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ

2023-11-25T21:07:50+00:00
2023-11-25T21:07:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শরীয়তপুরে অবাধে তোলা হচ্ছে বালু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:০৭ পিএম 
শরীয়তপুরে অবাধে তোলা হচ্ছে বালু
শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না স্থানীয়রা। অবাধে বালু তোলার ফলে নদীর পাড়ের বাড়িঘর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়।

স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার র্কীতিনাশা নদীর (আংগারীয়া থেকে গয়াতলা হয়ে আবুরা পর্যন্ত) প্রায় ১ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা। শুক্রবার (২৪ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, গয়াতলা ব্রিজের দুই পাশে একশত গজের মধ্যে দুটি ড্রেজার বসানো রয়েছে। ব্রিজের উত্তর পাশের ড্রেজারটি তখনো চলছিল। স্থানীয়দের কাছে ড্রেজার মালিক সম্পর্কে জানাতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় এক প্রভাবশালীর ড্রেজার এটি।

দীর্ঘদিন ধরে তিনি এখানে ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করে। আবার তিনি তা ঠিক ঠাক করে বালু উঠান। এভাবেই চলছে তার দীর্ঘদিনের ব্যবসা।

একটু উত্তর দিকে এগুলেই চোখে পড়ে আরও একটি ড্রেজার। কাছে গিয়ে একজনের কাছে ড্রেজার কার প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ভাই আমার। কীভাবে এ জায়গা থেকে বালু তুলছেন জানতে চাইলে তিনি বলেন, ভাই আপনারা তো সবই বোঝেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে আরও একটু উত্তর জানতে চাইলেই দেখা মিলে আরও দুটি ড্রেজার। এভাবে নদীর ১ কিলোমিটার এলাকায় সাত-আটটি ড্রেজার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। 

স্থানীয়রা জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ড্রেজার বন্ধে কঠোর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। 

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না। একেকজন ড্রেজার মালিক একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন। এখন নিয়মিত মামলা করা যায় কি না- সেদিকে যেতে হবে। 

পান্নু সরদার নামে একজন রয়েছেন তাকে কোনোভাবেই থামাতে পারছি না। মেশিন ভেঙে দিয়ে আসার পরেই আবার শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সময়ের আলো/আরআই





  বিষয়:   শরীয়তপুর  অবাধে তোলা হচ্ছে বালু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: