দীর্ঘ বিরতির পর চলতি বছরে ‘গদর ২’ নিয়ে পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমিশা প্যাটেল। প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ছবিটি। সবমিলিয়ে সাফল্যের জোয়ারে ভেসেছেন আমিশা। সেই রেশ কাটতেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে এই অভিনেত্রীকে নিয়ে। ফাঁস হয়েছে তার একটি ভিডিও। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রেম করছেন আমিশা।
এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি ভিডিও। সেখানে আরবাজের সঙ্গে থাইল্যান্ডের একটি নাইটক্লাবে বেশ অন্তরঙ্গভাবে দেখা গেছে আমিশাকে। ভিডিওতে আমিশাকে কালো পোশাকে দেখা গেছে। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ। একে অন্যের হাত ছাড়ছেন না তারা। হাতে হাত রেখেই প্রবেশ করেন সেখানে। বেশ খানিকক্ষণ একসঙ্গে পার্টি করেন তারা। আমিশার ‘গদর ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলান।
শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ-আমিশা। ছবি দেখে নেটজেনদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ-আমিশা। ২০০০ সালের ‘কাহো না পিয়ার হে’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আমিশা।
সময়ের আলো/আরএস/