ভোলার লালমোহনে বাস চাপায় নিহত-২, তিন বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক,ভোলা

সারাদেশ

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বিক্ষুদ্ধ জনতা তিনটি যাত্রীবাহী বাস

2023-11-26T15:17:23+00:00
2023-11-26T15:17:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোলার লালমোহনে বাস চাপায় নিহত-২, তিন বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক,ভোলা
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:১৭ পিএম 
ভোলার লালমোহনে বাস চাপায় নিহত-২, তিন বাস ভাঙচুর
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বিক্ষুদ্ধ জনতা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভোলার লালমোহন পৌরশহরের লাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ডাইরেক্ট বাস জেলার চরফ্যাশন থেকে যাত্রী নিয়ো ভোলা যাচ্ছিলো। ঘটনাস্থল লালমোহনের লাঙ্গলখালী ব্রিজ থেকে নামার সময় সামনে দিয়ে দুই শিশু দৌঁড় দেয়। এ সময় বাস চালক শিশুদের রক্ষা করতে গিয়ে বাসটিকে বা দিকে ঘুরালে সড়কের পাশে থাকা তিন পথচারী বাসের নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হন এক শিশুসহ ওই তিন পথচারী। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশু মোঃ হাসনাঈন (৬) ও মোঃ আব্দুল জব্বার (৫০) কে মৃত ঘোষনা করে। 

নিহতরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের করম আলীর ছেলে আব্দুল জব্বার (৫০) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টু মিয়ার ছেলে মো. হাসনাঈন (৫)। 

এছাড়া আহত ব্যক্তিরা হলেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে খোরশেদ আলম নাগর হাওলাদার। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ এলাকার মনোরঞ্জনের ছেলে পুরুন জিৎ দাস নামে আরো একজন আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়েছে। যাদের মধ্যে এক শিশুসহ দুইজন মারা গেছে। এছাড়া আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করা হয়েছে। বাকী একজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

অন্যদিকে, দুর্ঘটনায় দুইজন নিহতর খবরে তিনটি যাত্রীবাহি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। লালমোহন ফায়ার সার্ভিসের সামনে রাব্বী পরিবহন নামে একটি ও পৌরসভা ভবনের সামনে হাসিম পরিবহনসহ দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পথচারীদের চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: