কলেজের ৫ শিক্ষার্থীর ৩ জনই ফেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক

2023-11-26T15:53:55+00:00
2023-11-26T15:53:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কলেজের ৫ শিক্ষার্থীর ৩ জনই ফেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:৫৩ পিএম 
কলেজের ৫ শিক্ষার্থীর ৩ জনই ফেল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এদিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়- ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। এছাড়া সাধারণ বিভাগ থেকে অংশ নেয় ৪ জন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও ৩ জনই অকৃতকার্য হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় বসেনি।

বিষয়টি নিয়ে কথা হয় ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার সাথে তিনি বলেন, এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। যার কারণে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে। 

কলেজ অধ্যক্ষ আরও বলেন, দীর্ঘদিন ধরে কলেজটিকে আমরাই ধরে রেখেছি। কলেজটিতে এখন ১৭ জন শিক্ষক আছে। এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ তেমন নেই। যার কারণে বেশি শিক্ষার্থী নেই এই কলেজে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন, ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   এইচএসসি পরীক্ষা  ফলাফল প্রকাশ  ভোলাহাট কলেজ  শিক্ষার্থী ফেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: