রাজবাড়ীতে নৌকার মাঝি কেরামত আলী ও জিল্লুল হাকিম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন

2023-11-26T21:41:45+00:00
2023-11-26T21:41:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে নৌকার মাঝি কেরামত আলী ও জিল্লুল হাকিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:৪১ পিএম 
রাজবাড়ীতে নৌকার মাঝি কেরামত আলী ও জিল্লুল হাকিম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী। এছাড়াও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তারা দুইজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে।

এর আগে, রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য ১৬ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

রাজবাড়ী-১ আসন

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন নিয়ে গঠিত। এ আসনে কাজী কেরামত আলী ১৯৯৩ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। পাঁচবারের এ সংসদ সদস্য ২০১৮ সালের শুরুতে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব লাভ করেন। 

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেন, আমি রাজবাড়ী-১ আসন থেকে পাঁচ বারের সংসদ সদস্য। নেত্রী আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার বাবা মরহুম কাজী হেদায়েত হোসেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন। তৃণমূল পর্যায়ে আমার নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক থাকায় নেত্রী পুনরায় আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবো। আমার অসামপ্ত কাজগুলো সমাপ্ত করবো। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্রুত টানেল অথবা দ্বিতীয় পদ্মা সেতু করার জন্য নেত্রীকে বলবো। এছাড়াও বেকারত্ব দূরীকরণে আমার এলাকায় একটি ইপিজেড গড়ে তোলা হবে। নদী ভাঙন থেকে রাজবাড়ী শহরকে রক্ষা করার জন্য নদী শাসনের স্থায়ী সমাধান করবো।

রাজবাড়ী-২ আসন

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) উপজেলা নিয়ে এ আসন গঠিত। এই আসনে এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। বীর মুক্তিযোদ্ধা মো:জিল্লুল হাকিম পাঁচ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে চার বার সংসদ সদস্য হয়েছেন। সংসদ সদস্যের পাশাপাশি রাজবাড়ী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ১৬ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয় বারের মতো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 

নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া পর মো. জিল্লুল হাকিম বলেন, আমি রাজবাড়ী-২ আসনের চারবারের সাংসদ সদস্য। আমার প্রতি নেত্রীর আস্থা রয়েছে বলেই নেত্রী আবারও আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি আশা করি বিপুল ভোটে বিজয়ী হবো। আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। এছাড়াও পাংশার ক্রিয়া প্রেমীদের জন্য একটি স্টেডিয়াম ও একটি আধুনিক শিল্পকলা তৈরি করা হবে। আমার আসনে ধর্মীয় সকল প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ যাবতীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজবাড়ী আসন  সংসদ নির্বাচন  আওয়ামী লীগের মনোনয়ন  কাজী কেরামত আলী  জিল্লুল হাকিম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: