পটুয়াখালীতে নৌকার মাঝি বর্তমান চার সংসদ সদস্য

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালীর চারটি আসনেই মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যগণ। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায়

2023-11-26T21:50:19+00:00
2023-11-26T21:50:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে নৌকার মাঝি বর্তমান চার সংসদ সদস্য
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:৫০ পিএম 
পটুয়াখালীতে নৌকার মাঝি বর্তমান চার সংসদ সদস্য
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালীর চারটি আসনেই মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যগণ। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট আফজাল হোসেন। সংসদীয় আসন ১১২ পটুয়াখালী-২ থেকে মনোনয়ন পেয়েছেন সাত বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ. স. ম. ফিরোজ। 

অন্যদিকে পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য এস এম শাহজাদা এবং সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী-৪ থেকে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান। 

আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রত্যাশা বর্তমান সংসদ সদস্যগণ আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আওয়ামী লীগের মনোনয়ন  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: