কিশোরগঞ্জের কুলিয়ারচরে মালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের দ্বাড়িয়াকান্দি-কুলিয়ারচর সড়কের ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এত ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, পথচারির বেশে থাকা ৮/১০ জন দুর্বৃত্ত গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় চাল ট্রাক নেমে দ্রুত নেমে আত্মরক্ষা করেন।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। কুলিয়ারচর থানার ওসি মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা ট্রাকটির সামনের কেবিনে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এএ/