অবশেষে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ

বরিশাল ব্যুরো

সারাদেশ

দুই দফায় আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েও না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল

2023-11-28T18:48:15+00:00
2023-11-28T18:48:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
অবশেষে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম 
অবশেষে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ
দুই দফায় আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েও না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নেতৃবৃন্দরা। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, দলের সিদ্ধান্ত পদ থাকলেও স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাদিক আব্দুল্লাহকে প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন। নেতাকর্মীদের দাবী রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, আজকে সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়া হবে। 

প্রসঙ্গত, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে দলীয় প্রার্থী হয়ে সিটি নির্বাচনে বিজয়ী হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তার স্থানে মনোনয়ন দেওয়া হয় তারই আপন ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। তিনি নির্বাচিতও হয়েছেন। 

এদিকে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদীয় নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। তবে দলীয় মনোনয়ন পাননি তিনি। 

বরিশাল-৫ আসন থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

উল্লেখ্য, বরিশাল-৫ আসনে বর্তমান সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে সাদিক আব্দুল্লাহর রাজনৈতিক অন্তঃকোন্দল বিরাজমান। সিটি নির্বাচনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সাদিক আব্দুল্লাহর বিপক্ষে অবস্থান নেন। এবার সংসদ নির্বাচনে জাহিদ ফারুকের বিপক্ষে নির্বাচনের ঘোষণা দিয়ে অনেকটা চাপে ফেলে দিয়েছেন দলীয় এই প্রার্থী। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় নির্বাচন  বরিশাল-৫ আসন  স্বতন্ত্র প্রার্থী  সাদিক আব্দুল্লাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: