পাবনা-৪: নৌকার মাঝি শরীফকে বরণ করে নিলেন নেতাকর্মীরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফকে ঢাকঢোল পিটিয়ে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে।

2023-11-28T19:11:04+00:00
2023-11-28T19:11:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনা-৪: নৌকার মাঝি শরীফকে বরণ করে নিলেন নেতাকর্মীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৭:১১ পিএম 
পাবনা-৪: নৌকার মাঝি শরীফকে বরণ করে নিলেন নেতাকর্মীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফকে ঢাকঢোল পিটিয়ে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। পরে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে লক্ষীকুন্ডা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা থেকে সড়ক পথে উপজেলার মুলাডুলি এসে পৌঁছালে তাকে ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কাঠের তৈরি নৌকাকে ফুল দিয়ে সাজিয়ে তার হাতে তুলে দেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠিত সংবর্ধনা শেষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহযোগে গ্রামের বাড়ি লক্ষীকুন্ডা নিয়ে যাওয়া হয়। সেখানে গালিবুব রহমান শরীফ তার প্রয়াত পিতা এ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি-মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কবর জিয়ারত করেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, আব্দুল মজিদ বাবলু মালিথা, বকুল সরদার, সাইফুজ্জামান পিন্টু, আব্দুল খালেক মালিথা, সাইফুল ইসলাম, আলাল সরদার,  সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকাল সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় প্রমূখ।    

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ তার বক্তব্য বলেন, আপনাদের সমর্থনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা এ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে একসাথে সেই দায়িত্ব পালন ও আমার কর্মের মাধ্যমে আমার মরহুম পিতা শামসুর রহমান শরীফ ডিলুর স্মৃতি ধরে রাখতে চাই। শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় নির্বাচন  পাবনা-৪ আসন  আওয়ামী লীগের মনোনয়ন  গালিবুর রহমান শরীফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: