‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলে বিচারককে জুতা মারল আসামি

সারাদেশ

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে হঠাৎ আদালতের লকআপ থেকে বিচারককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে এক আসামি।

2023-11-28T20:30:26+00:00
2023-11-28T20:30:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলে বিচারককে জুতা মারল আসামি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৮:৩০ পিএম 
‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলে বিচারককে জুতা মারল আসামি
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে হঠাৎ আদালতের লকআপ থেকে বিচারককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে এক আসামি। বলে- আমাকে জামিন দিচ্ছস না কেন? এমন বলে বিচারককে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারে ঐ আসামি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কোর্ট হিলস্থ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন ৪র্থ তলায় অবস্থিত সাইবার ট্রাইব্যুনাল আদালতের এজলাসের ভিতর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামির নাম মো. মনির খান মাইকেল। তিনি ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে। তিনি উক্ত আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ছিলেন। ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকের মা-বাবাকে ধরে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগে হওয়া সাইবার মামলায় তিনি আগে থেকে কারাগারে ছিলেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. মেজবাহ উদ্দিন বলেন, ‘বিচারক এজলাসে বসার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন ওই আসামি। এ বিষয়ে মামলা হবে।’

আদালত সূত্র জানায়, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে কিছু বুঝে উঠার আগেই চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন মনির খান মাইকেল। দ্রুত তাকে নিবৃত্ত করেন পুলিশ। শুনানির জন্য এই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়েছিল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চট্রগ্রাম  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  বিচারককে জুতা ছুঁড়ে মারল আসামি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: