স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে হেলিকপ্টারে গেলেন দম্পতি

ফেনী প্রতিনিধি

সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজীতে গেলেন সাবেক এমপি হাজী রহিম উল্যাহ

2023-11-28T20:50:53+00:00
2023-11-28T20:50:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে হেলিকপ্টারে গেলেন দম্পতি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৮:৫০ পিএম 
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে হেলিকপ্টারে গেলেন দম্পতি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজীতে গেলেন সাবেক এমপি হাজী রহিম উল্যাহ ও তার সহধর্মীনী পারভিন আক্তার। 

সোমবার (২৭ নভেম্বর) বিকালে স্থানীয় সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তারা হেলিকপ্টার যোগে অবতারণ করেন। এসময় বিপুল সংখ্যক সমর্থক তাদেরকে ফুল দিয়ে অভিবাদন জানান। পরে তারা মিছিল নিয়ে তাদের বাসভবন সালমা গার্ডেন হাউসে যান।

এই দম্পতি সাংবাদিকদের জানান, তারা দুজনই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে তাদের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের কাছ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও সাবেক সংসদ সদস্যের শ্বশুর আবুল খায়ের মাস্টার। বিএনপিসহ ৩৬ দলের সপ্তম দফা অবরোধের কারণে এই দম্পতি আকাশপথে ঢাকা থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে যান। আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) তারা দুজনেই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামেন। 

এদিকে, ফেনী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বায়রার সভাপতি আবুল বাশারের নাম ঘোষণা দেয় দলটি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  ফেনী-৩ আসন  মনোনয়নপত্র জমা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: