অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, যুবক নিহত

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়

2023-11-28T21:14:40+00:00
2023-11-28T21:14:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, যুবক নিহত
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম 
অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, যুবক নিহত
টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

নিহত জুয়েল বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারের আজাহার আলীর ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি অটোরিকশা গারো বাজার থেকে মোটের বাজার যাওয়ার পথে নেদুর বাজারে পৌঁছালে বাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বুকের ভিতর দিয়ে রড ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে পড়লে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জুয়েল রানা নিহত হন। আহত আরো তিন জনকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ  যুবক নিহত  টাঙ্গাইল-মুধুপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: