হাত-পা বাঁধা অবস্থায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়ীবাঁধের পাশে হাত-পা বাধা অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে

2023-11-28T22:16:38+00:00
2023-11-28T22:16:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হাত-পা বাঁধা অবস্থায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম 
হাত-পা বাঁধা অবস্থায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়ীবাঁধের পাশে হাত-পা বাধা অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে কলেজ ছাত্রী রিংকু আক্তারের (২২) মৃতদেহ উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কলেজ ছাত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে। নিহত রিংকু আক্তার স্থানীয় রায়কালী কলেজে লেখাপড়া করতো বলে জানা গেছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান বলেন, স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিলো বলেও জানান ওসি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   কলেজ ছাত্রী  মরদেহ উদ্ধার  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: