হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিলেন উপজেলা চেয়ারম‌্যান

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিয়েছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম‌্যান ও সাবেক ছাত্রলীগ

2023-11-29T21:25:09+00:00
2023-11-29T21:25:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিলেন উপজেলা চেয়ারম‌্যান
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম 
হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিলেন উপজেলা চেয়ারম‌্যান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিয়েছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম‌্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এ

এ বিষয়ে মশিউর রহমান মামুন বলেন, আমি জনগণের পাশে ছিলাম তারাও আমার পাশে আছে। এখনো হাতীবান্ধার পাশাপাশি পাটগ্রাম উপজেলার মানুষও আমার দিকে তাকিয়ে আছে। প্রস্তুতি নিচ্ছি কাল চমক দেখতে পারবেন৷

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস‌্য বীর-মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় সংসদ নির্বাচন  স্বতন্ত্র প্রার্থী  উপজেলা চেয়ারম‌্যান  মশিউর রহমান মামুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: