মাদক কারবারির হামলায় দুই পুলিশ গুরুতর আহত, আটক ৩

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা চালিয়েছে। এসময় ডিবি পুলিশের দুই কনস্টেবল

2023-11-29T23:42:49+00:00
2023-11-29T23:42:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক কারবারির হামলায় দুই পুলিশ গুরুতর আহত, আটক ৩
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১১:৪২ পিএম 
মাদক কারবারির হামলায় দুই পুলিশ গুরুতর আহত, আটক ৩
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা চালিয়েছে। এসময় ডিবি পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ ন‌ভেম্বর) সন্ধ্যায় চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করা হয়েছে। পরে আহত দুই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত দুই ডিবি পুলিশ কনস্টেবলের নাম ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তারা দুইজন রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত রয়েছেন।

ডিবি পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, বুধবার (২৯ নভেম্বর) বিকালে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অপেক্ষা করছিল। অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক ডিবি। আটকের পর হ্যান্ড-কাপ পরালে পরিবারের সদস্যরা চেঁচামেচি শুরু করে তখন ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এসময় রুবেল নামের অভিযুক্তের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করা হয়। এতে দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। 

হামলার নেতৃত্বদানকারী রুবেল আলী ইউসুফপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। 

চারঘাট থানার ওসি সি‌দ্দিকুর রহমান জানান, এ ঘটনার এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের অভিযান চলমান রয়েছে। পুলিশের ওপর হামলায় মামলা দায়ের করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদকবিরোধী অভিযান  পুলিশের উপর হামলা  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: