সিরাজগঞ্জে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাড়াশ উপজেলার কৃতি সন্তান ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল। বিষয়টি নিশ্চিত

2023-11-29T23:50:32+00:00
2023-11-29T23:50:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১১:৫০ পিএম 
সিরাজগঞ্জে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম
সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাড়াশ উপজেলার কৃতি সন্তান ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ বরাবর সেচ্ছায় পদত্যাগের লিখিত আবেদন করেন। সেই প্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হলে ১নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুলকে সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল বলেন, চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মহোদয় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাই পদটি শূন্য থাকায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিরাজগঞ্জে জেলা পরিষদ  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  শরিফুল ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: