বগুড়ায় হরতালে পিকেটিংয়ের সময় আটক ২, হাতবোমা উদ্ধার

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ডাকা হরতালের পক্ষে বগুড়ায় পিকেটিং করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে অবিস্ফোরিত একটি হাতবোমা (ককটেল) উদ্ধার

2023-11-30T18:57:48+00:00
2023-11-30T18:57:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় হরতালে পিকেটিংয়ের সময় আটক ২, হাতবোমা উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৫৭ পিএম 
বগুড়ায় হরতালে পিকেটিংয়ের সময় আটক ২, হাতবোমা উদ্ধার
বিএনপির ডাকা হরতালের পক্ষে বগুড়ায় পিকেটিং করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে অবিস্ফোরিত একটি হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. স্নিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন- বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মমতাজ উদ্দিন এবং গাবতলী উপজেলার বাসিন্দা  জাহিদ হাসান। 

জানা গেছে, এদিন সকাল ৯টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতাল সমর্থনে শহরের পিটিআই মোড়ে একটি ঝটিকা মিছিল বের করে। তারা কানুছগাড়ী মোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করে কয়েকটি যানবাহন ভাঙচুরসহ নাশকতা করার চেষ্টা করে। সেখানে পুলিশ দেখেই একটি ককটেল নিক্ষেপ করে পিকেটাররা। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল নিক্ষেপ করেছিল। সেটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  হরতাল অবরোধের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদেরকে ছাড় দেয়া হবে না। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  হরতাল-অবরোধ  হরতালে পিকেটিং  আটক  হাতবোমা উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: