মনোনয়নপত্র জমা দিলেন বহিষ্কৃত বিএনপি নেতা একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে

2023-11-30T20:29:17+00:00
2023-11-30T20:29:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মনোনয়নপত্র জমা দিলেন বহিষ্কৃত বিএনপি নেতা একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৮:২৯ পিএম 
মনোনয়নপত্র জমা দিলেন বহিষ্কৃত বিএনপি নেতা একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে একরামুজ্জামন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের কাছে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন তিনি। 

সম্প্রতি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বিশ্বাসঘাতক অভিহিত করে দল থেকে বহিষ্কার করে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নিজ জায়গা থেকে বিশ্বাসঘাতক বলতেই পারে, আমি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে নির্বাচনে এসেছি। 

নির্বাচনে অংশগ্রহণের চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে একরামুজ্জামান জানান, তার উপর অন্য চাপ না, তবে এলাকার জনগণের চাপ ছিল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  ব্রাহ্মণবাড়িয়া-১ আসন  মনোনয়নপত্র জমা  বিএনপি নেতা একরামুজ্জামান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: