চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পাটনীকোঠা শাখা কর্তৃক নব গঠিত পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাহাতা পাটনীকোঠা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাটনীকোঠা গ্রাম থেকে সদ্য গঠিত ইউনিয়ন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাজসেবক বাবুন দাশের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মুহাম্মদ আলমগির তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সেলিম
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সেলিম, আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা কমিটির সদস্য মোঃ মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সমীর দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সময়ের আলো/এএ/