নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাবে যা বললেন তুষার কান্তি

রংপুর ব্যুরো

সারাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জবাব দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল। শনিবার (২ নভেম্বর) সকালে আচরণ বিধি লঙ্ঘনের

2023-12-02T20:04:06+00:00
2023-12-02T20:04:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাবে যা বললেন তুষার কান্তি
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮:০৪ পিএম 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাবে যা বললেন তুষার কান্তি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জবাব দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল। শনিবার (২ নভেম্বর) সকালে আচরণ বিধি লঙ্ঘনের জবাব দিয়েছেন। এর আগে রংপুর-৩ সদর আসনের নৌকার মনোনীত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তুষার কান্তি মণ্ডল সময়ের আলোকে বলেন, ‘আমি কোনো মিছিল করিনি। যেহেতু নোটিশ দিয়েছে তাই আজ (শনিবার) সকাল ১০ টায় লিখিত ব্যাখ্যা দিয়েছি।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য স্নিগ্ধা রানী চক্রবর্তী তাকে এ নোটিশ দিয়েছেন। এতে বলা হয়েছে, রংপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আপনার নাম (তুষার কান্তি মণ্ডল) ঘোষণার পর গত বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নেতাকর্মীসহ মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করেন যা, নির্বাচন আচরণবিধিমালার গুরুতর লঙ্ঘন।

এদিকে, আজ (শনিবার)  রংপুর-৩ আসনে ৯ জনের দাখিল করা মনোনয়ন কাগজপত্রে অসঙ্গতি থাকায় ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও স্থগিত হয়েছে একজনের। পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের, আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডলসহ ৭ জনের মনোনয়ন জনবৈধতা পেয়েছে বলে জানিয়েছে রংপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোবাশ্বের হাসান।

সময়ের আলো/আরআই







  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন  নৌকার প্রার্থী  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: