কর্ণফুলীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোঃ ইদ্রিস(২৪) নামের চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী

2023-12-03T15:49:19+00:00
2023-12-03T15:49:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৯ পিএম 
কর্ণফুলীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আটক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোঃ ইদ্রিস(২৪) নামের চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের বাদামতল এলাকায় নুরুল উলুম তাজবীদুল কোরআন মাদ্রাসার পশ্চিম গেইট থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, আঁটকের পর তার কাছ থেকে টিভিএস এ্যাপাচি ১৬০ সিসি মডেলের ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় যার যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৭-৬৭৫৪।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে বাদামতল এলাকার পশ্চিম পার্শ্বে রাস্তা হইতে আরো ১টি টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির হোসেন বলেন, তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: