বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। গত কয়েকমাস ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায় যাচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি, বচ্চন পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।
গত ১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিষেক লিখেছিলেন, ‘শুভ জন্মদিন’। তবে অভিষেকের হাতে বিয়ের আংটি না দেখে চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে কি বিচ্ছেদের দিকেই ইঙ্গিত দিচ্ছেন জুনিয়র বচ্চন?
গত কয়েক বছরে অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষোও শোনা গিয়েছে। প্রতিবারই নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন এই জুটি। কিন্তু এবার অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা নিশ্চিন্তে থাকতে পারছেন না।
সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেল অভিষেককে। পরনে নীল স্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। অভিষেকের এই লুকের প্রশংসা করেছেন সবাই। তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। গত ১৬ বছরে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা গেল না তাদের বিয়ের আংটি।
এরপর থেকেই নেটিজেনরা ধারণা করছেন অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের পথেই হাঁটছেন। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া রাই। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।
সময়ের আলো/জিকে