দিনাজপুরে খড় বোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে এবার খড় বোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা। এতে গাড়ী ও ড্রাইভার-হেলপারের কোনো ক্ষতি না হলেও খড়গুলোর অধিকাংশ পুড়ে যায়।রবিবার

2023-12-04T02:22:26+00:00
2023-12-04T02:22:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে খড় বোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ২:২২ এএম 
দিনাজপুরে খড় বোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
দিনাজপুরে এবার খড় বোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা। এতে গাড়ী ও ড্রাইভার-হেলপারের কোনো ক্ষতি না হলেও খড়গুলোর অধিকাংশ পুড়ে যায়।

রবিবার (৩ নভেম্বর ) রাত ৯টা ১৫ মিনিটে সদর উপজেলার শশরা ইউনিয়নের দিনাজপুর- ফুলবাড়ি সড়কের জালিয়াপাড়া নামক স্থানে খড়বাহী ট্রাকে অজ্ঞাত ২ জন দুর্বৃত্তকারী আগুন লাগিয়ে পালিয়ে যায়। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন। এর আগে দিনাজপুর ফায়ার সার্ভিসের ২ টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা সময়ের আলোকে জানান, চুনিয়াপাড়ায় তার অফিসের সিসি ক্যামেরায রেকর্ড অনুযায়ী খড় বোঝাই ট্রাকটি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাকটির পেছনে ছিল মুখে লাগানো কাপড়। এরপর কিছুদুর গিয়ে জালিয়াপাড়ার পেট্রোল পাম্প এর পাশে চলন্ত ট্রাকের বোঝাইকৃত খড়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় মুখোশ পরা দুর্বৃত্তরা।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: