আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রসিকের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।
রবিবার (৩ নভেম্বর) রাত ৮টায় নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন এবং প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন মিলি।
সাক্ষাৎকারে রাসিকের সাবেক প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এএ/