সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ দুই জনের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত

2023-12-04T22:51:17+00:00
2023-12-04T22:51:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ দুই জনের
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৫১ পিএম 
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ দুই জনের
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম।

নিহত আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী। সে লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. সবুজ একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলের দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। কামালপুর এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে ওই এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারায়। 

অপরদিকে মোটরসাইকেল চালক সবুজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  প্রাণহানি  টাঙ্গাইল-ঘাটাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: