চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কের আশেপাশে গড়ে উঠা অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে তিনি বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেয়া হয়েছে। টানেল মোড়ে গাড়িগুলোকে পার্কিং করতে নিষেধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে এসব দোকান ও অবৈধ পার্কিং করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে উচ্ছেদ হওয়া ভাসমান দোকানদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী মহল টাকা দিয়ে বসার সুযোগ করে দেয় পরে আবার উচ্ছেদ করে।
সময়ের আলো/আরআই